১ ডিসেম্বর বন্ধ হচ্ছে নেটফ্লিক্স পরিষেবা!

৮ নভেম্বর, ২০১৯ ১৫:৫৬  
১ ডিসেম্বর থেকে অনেক ডিভাইসে চলবে না স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। স্যামসাংসহ রুকুর বেশ কিছু সংস্করণে মিলবে না এই পরিষেবা। স্যামসাং জানিয়েছে, ২০১০ -২০১১ সালের মধ্যে যে স্মার্ট টিভি বাজারে এসেছিল, সেই মডেল গুলির স্ক্রিন সাইজের শেষে C বা D লেখা আছে সেই সব টিভিতে ১ ডিসেম্বর থেকে আর দেখা যাবে না নেটফ্লিক্স। এছাড়াও রুকু মিডিয়া প্লেয়ার-এর মধ্যে রুকু ২০০০সি, রুকু ২০৫০X, রুকু ২১০০X, রুকু এইচডি, রুকু এসডি, রুকু এক্সডি এবং রুকু এক্সআর-এও বন্ধ হয়ে যাবে নেটফ্লিক্স। তবে আমাজন ফায়ার টিভি স্টিক, অ্যাপল টিভি, সনি প্লেস্টেশন ৪ ব্যবহার করে নেটফ্লিক্স দেখতে পারবেন নেটফ্লিক্স দর্শক।